বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

‘রাজকুমার’ উন্মাদনা শেষ না হতেই ‘তুফান’র শুটিংয়ে শাকিব খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবারের ঈদে দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। বিগ বাজেটের এই ছবি মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘রাজকুমার’-এর শো’র সংখ্যা বেড়েছে। ফলে ঈদের ৫ম দিনেও হলগুলোতে শাকিবের নতুন এই সিনেমার জয়জয়কার চলছে। 

এদিকে ‘রাজকুমার’ নিয়ে সারাদেশের সিনেমা প্রেমীদের মাঝে যখন উন্মাদনা বিরাজ করছে, তখনই নতুন সিনেমার শুটিংয়ের কাজে ভারতে উড়াল দিলেন শাকিব খান। গেল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। 

জানা গেছে, সোমবার (১৫ই এপ্রিল) থেকে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন শাকিব। প্রায় একমাস ভারতের বিভিন্ন লোকেশনে তুফানের শুটিং চলবে।

আরো পড়ুন : সৃজিতের কারণে বাড়ি ছাড়া মিথিলা!

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। 

এর আগে শাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয়। যেখানেও গ্যাংস্টার লুকে দেখা গেছে শাকিব খানকে। শাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’র পর শাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই। 

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুফান’-এ ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

এস/  আই.কে.জে


শাকিব খান ‘রাজকুমার’ তুফান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250