বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

হঠাৎ দীপিকা চমকে দিলেন ঋতাভরীকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

একজন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্যজন কলকাতার পরিচিত মুখ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দুজনের সঙ্গে দুজনের একবারই দেখা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে টালিগঞ্জের এই অভিনেত্রীকে চমকে দিয়ে বিশেষ উপহার পাঠিয়েছেন দীপিকা। সামাজিক মাধ্যমে সেগুলোর ছবি প্রকাশ করে সবাইকে জানালেন ঋতাভরী। 

নিজেদের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের আসলে বন্ধুত্ব নেই। দীপিকার সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। একবারই তখন কথা হয়। তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি আমি।’

আরো পড়ুন: বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম করে অন্তঃসত্ত্বা রামায়া!

দীপিকার এমন সৌজন্য দেখে অনেক কিছু শিখলেন বলে জানান ঋতাভরী। তার কথায়, ‘আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা সব সেক্টরে ভালো কাজ করেছেন। সে জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি। পাশাপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন।’

ঋতাভরীকে পাঠানো উপহারে দীপিকার নিজস্ব প্রসাধনী ব্যান্ড ‘৮২° ইস্ট’র বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন। এ ছাড়াও রয়েছে সুগন্ধি মোম।

খবর : ওটিটিপ্লে

এসি/ আই. কে. জে/ 

দীপিকা ঋতাভরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250