রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে  সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে সুপারিশ করা হয়েছে। তবে বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ মনে  আফসান চৌধুরী মনে করেন, এ ধরনের সুপারিশ বাস্তবায়ন হলে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার খর্ব হতে পারে। 

তিনি বলেন, ‘সাংবাদিকতা করতে পারাই সাংবাদিক হওয়ার যোগ্যতা। এটা আমি মনে করি।’

আফসান চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের খণ্ডকালীন শিক্ষক। তিনি অর্ধশতাব্দির বেশি সময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি ‘ঢাকা কুরিয়ার’, ‘দ্য ডেইলি স্টার’ ও ‘বিবিসি’তে কাজ করেছেন। সাহিত্যিক ও গবেষক হিসেবেও তিনি খ্যাতিমান।

তিনি বলেন, ‘আমি পত্রিকায় দেখেছি এ সুপারিশ (সাংবাদিক হতে হলে স্নাতক ডিগ্রি লাগবে, কমিশনের এমন সুপারিশ) । কিন্তু এটা কখনও হতে পারে? আমার সাংবিধানিক অধিকার এতে খর্ব হবে না?’

তিনি বলেন, ‘বিবিসিতেও তো এ নিয়ম (সাংবাদিক হতে হলে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা) নেই। সাংবাদিকতা করতে পারাই সাংবাদিক হওয়ার যোগ্যতা। এটা আমি মনে করি। এখানে স্নাতক হওয়ার দরকার নেই। তবে এ নিয়ে আলাপ-আলোচনা হওয়া উচিত।’

দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গবেষক ও কথাসাহিত্যিক আফসান চৌধুরী। আজ সোমবার (২৪শে মার্চ) ওই সাক্ষাৎকার ছাপা সংস্করণে প্রকাশ করেছে সমকাল।

সেখানে আফসান চৌধুরী সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে কমিশনের সুপারিশ প্রসঙ্গে বলেন, ‘ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করেন, তাদের তো খুবই খারাপ অবস্থা। তাদের দেখভাল করারও কেউ নেই। তাদের জন্য কোনো ব্যবস্থা না করে বলে দিলেই হলো, স্নাতক ডিগ্রি নিয়ে এসো সাংবাদিকতা করার জন্য?’

এইচ.এস/

আফসান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250