রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাসদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট বসানোর ঘোষণা থেকে সরে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

রোববার (৭ই এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবি জানিয়ে দলটির পক্ষ থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

এই সময় উপস্থিত নেতাকর্মীরা ভ্যাট আরোপ করে মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি না করে কমানোর দাবি জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত ও মেগা প্রকল্পের দুর্নীতি এবং লুটপাটের যথাযথ বিচার করার দাবিও জানান তারা।

আরো পড়ুন: ঈদযাত্রায় ট্রেনে যুক্ত হচ্ছে মেট্রোর আদলে বিশেষ কোচ 

সমাবেশে বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে মেট্রোরেলের ভাড়ার ওপর আবার ভ্যাট বসানোর চিন্তা করছে। মেট্রোরেলকে সেবামূলক খাত হিসেবে জনগণের সামনে তুলে ধরলেও এখন আবার লাভজনক খাতে পরিণত করার জন্য চেষ্টা করা হচ্ছে। সরকার দলীয় লোকজন এবং আমলাদের দুর্নীতি ঢাকতে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রায় অস্বাভাবিকতা এসেছে। জনগণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে। এরপরও টোল হিসেবে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। মেট্রোরেলের বর্তমান ভাড়া এমনিতেই অনেক বেশি। যা সাধারণ মানুষ সহজেই বহন করতে পারেন না। এরপর যদি আবার এখন আরও ভ্যাট বসানো হয় তাহলে কষ্ট আরও বেড়ে যাবে। তাই মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

এইচআ/  

মেট্রোরেল ভ্যাট বাসদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250