বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের কলহ, ২০ ঘণ্টা পর মায়ের লাশ দাফন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই ছেলের বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অবশেষে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে প্রায় ২০ ঘণ্টা পর লাশ দাফন সম্পন্ন হয়।

আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার ইনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়ি শাহজাদপুর গ্রামে ইনু মিয়ার বাড়িতে নিয়ে আসা হয়।

এ সময় দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তুমুল কলহ বেধে যায়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায় এবং মায়ের লাশ দাফনে বাধা দেওয়া হয়। এলাকার লোকজন তাদের মায়ের লাশ দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যর্থ হন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাওলানা বিল্লাহ বলেন, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিবাদ চলছিল। এ বিষয়ে সমাজে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় আজ এ ঘটনা ঘটল।

কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে বেলা ২টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।’

নোয়াখালী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250