শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সানজিদার অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের ড্র

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলের সঙ্গে বেশ উষ্ণ সম্পর্ক বাংলাদেশের। সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা সানজিদা আক্তার। 

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) তিনি ইস্ট বেঙ্গলের জার্সিতে ভারতীয় নারী লিগে প্রথম ম্যাচ খেলেছেন। 

নিজেদের প্রথম নারী বিদেশি ফুটবলার সানজিদা আক্তারকে দশ নম্বর জার্সি দিয়েছে ইস্ট বেঙ্গল। ওড়িশার বিপক্ষে তিনি আজ পুরো ম্যাচই খেলেছেন। ইস্ট বেঙ্গল দলটি অবশ্য খুব শক্তিশালী নয়। ভারতের জাতীয় নারী ফুটবল দলের কেউ নেই ইস্ট বেঙ্গলে।

দলটিতে সানজিদার অভিষেক হয়েছে ড্র’য়ের মাধ্যমে। ইস্ট বেঙ্গলের মাঠে ওড়িশা এফসি’র বিপক্ষে গোল করতে পারেননি সানজিদারা। বাংলাদেশের এই তারকা গোলের কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি তাদের।

আরও পড়ুন: ইত্তিহাদ ছাড়ছেন বেনজেমা, রোনালদোর সঙ্গে করতে পারেন জুটি

এদিকে, ম্যাচের ৮৭ মিনিটে খানিকটা ব্যাথা পেয়েছেন বাংলাদেশের এই ফুটবলার। প্রতিপক্ষের সীমানায় একটি থ্রো-ইন পায় ইস্ট বেঙ্গল। সেই থ্রো ইন থেকে বল দখলের লড়াইয়ের সময় পড়ে যান সানজিদা। প্রতিপক্ষের ফুটবলাররাও ভারসাম্য হারান। প্রতিপক্ষের ফুটবলারের বুট সানজিদার মাথায় লাগলে আহত হন তিনি। পরে ডাগআউট থেকে দৌড়ে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ম্যাচের বাকি সময় খেলেছেন এই ফুটবলার।

সানজিদার পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ই ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৬ ম্যাচ শেষে ওড়িশা এফসি ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সানজিদার দল এক ম্যাচ বেশি খেললেও পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত দলের মধ্যে ৬। সাবিনার কিক স্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। 

এসকে/ 

ভারত সানজিদা আক্তার ইস্ট বেঙ্গল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250