মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইত্তিহাদ ছাড়ছেন বেনজেমা, রোনালদোর সঙ্গে করতে পারেন জুটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউরোপের দলবদলের বাজার যখন এমন নিরুত্তাপ, সৌদি আরবে কিছুটা হলেও উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন সেখানকার ক্লাব আল ইত্তিহাদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাকে নিয়ে চলছে গুঞ্জন, ছাড়বেন ইত্তিহাদ।

ইত্তিহাদ ছেড়ে কোথায় নাম লেখাবেন বেনজেমা— এমন প্রশ্নের উত্তরে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, বেনজেমা আবার ইউরোপে ফিরবেন। বিশেষ করে শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের নাম। এর মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

কিন্তু দুটি ক্লাবেরই সাবেক ফুটবলাররা ম্যানেজমেন্টকে সতর্ক করে দিয়ে বলেছেন, বেনজেমাকে কেনাটা হবে বিরাট ভুল। বেনজেমা এখন আর আগের মতো কার্যকরী খেলোয়াড় নেই। তাই তাকে কেনাটা হবে শুধু লোক দেখানো আর বিজ্ঞাপনের বাজারে নিজেদের জাহির করার মতো বিষয়!

আলোচনা যখন এই পথে এগোচ্ছে, ফ্রান্সের পত্রিকা লেকিপ দিয়েছে অন্য খবর। তাদের খবর অনুযায়ী, বেনজেমা ইত্তিহাদ ছাড়লেও সৌদি আরব ছাড়বেন না। তাহলে ইত্তিহাদ ছেড়ে কোথায় যাবেন বেনজেমা? লেকিপের খবর বলছে, রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরে জুটি বাঁধতে পারেন ফরাসি স্ট্রাইকার। 

আরও পড়ুন: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

আল নাসর ছাড়া সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালও নাকি বেনজেমার সঙ্গে যোগাযোগ করেছে। এই মুহূর্তে ইত্তিহাদের কোচ মার্সেলো গালার্দো বেনজেমাকে সাইড লাইনেই বসিয়ে রেখেছেন। সব মিলিয়ে হতাশ বেনজেমা দ্রুতই ইত্তিহাদ ছাড়ার কথা ভাবছেন; তা যিনি যেখানেই যান না কেন।

ইউরোপের দলবদলের বাজার যখন এমন নিরুত্তাপ, সৌদি আরবে কিছুটা হলেও উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন সেখানকার ক্লাব আল ইত্তিহাদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাকে নিয়ে গুঞ্জন, ছাড়বেন ইত্তিহাদ।

এসকে/ 

সৌদি আরব ক্রিস্টিয়ানো রোনালদো করিম বেনজেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250