শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** ভারতে চার বছরে দল বদল করেছেন ১১১ সংসদ সদস্য, শীর্ষে নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ *** পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ *** প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন: জামায়াত আমির *** প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী *** শেখ হাসিনার বিষয়টি ঢাকা ও দিল্লির ওপর ছেড়ে দিল ওয়াশিংটন, তারেক রহমানের প্রতি আস্থার ইঙ্গিত

পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন বিকেলে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেলে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। এই সংবাদ সম্মেলনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের খতিয়ান তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তা অর্জনের মাধ্যমে নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অগ্রগতি এই সম্মেলনে বিশদভাবে তুলে ধরা হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘জনগণের ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মূলত এই উদ্দেশ্যেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

ইশতেহারের অগ্রগতির পাশাপাশি দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও এই সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারের ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত এই সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার কী ধরনের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি আইনি ও আর্থিক পদক্ষেপ নিয়েছে, তাও স্পষ্ট করা হবে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মেয়াদের সরকার শপথ গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে।

আজ ১৮ জুলাই সরকারের দায়িত্ব গ্রহণের ঠিক পাঁচ মাস পূর্ণ হলো।

সংবাদ সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250