রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

ঐশ্বরিয়ার বিয়ের আংটি উধাও, আবারও নতুন জল্পনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরেই বি টাউনে জল্পনা বিচ্ছেদ হতে চলেছে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের। সত্যি কি ১৭ বছরের দাম্পত্যে চিড় ধরেছে? বিশেষ করে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারকা দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা ঘনীভূত হয়। সেই জল্পনায় এবার ঘৃতাহুতি দিলেন স্বয়ং ঐশ্বরিয়া।

আরও পড়ুন: ভারত যেতে বাধা পরীমনির!

মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে অনেক দিন ধরেই আলাদা থাকছেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের কোনও অনুষ্ঠানে দেখা যায় না তাদের। তবে মা-মেয়েকে সবসময়ই দেখা যায় একসঙ্গে। এবার দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে মেয়েকে নিয়ে উপস্থিত হন ঐশ্বরিয়া। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে বিচ্ছেদের নতুন আরেকটি তথ্য। কারণ অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। তারপরই আবারও আলোচনায় চলে আসে, তাহলে সত্যিই কি বিচ্ছেদ হতে যাচ্ছে এই দম্পতির?

অনেক আগে থেকেই শোনা যাচ্ছে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউড অভিনেতা অভিষেক ও ঐশ্বরিয়া। তবে নিজেদের বিচ্ছেদের বিষয়ে এখনো মিডিয়ার সামনে মুখ খোলেননি দুজনের কেউই।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/ আই.কে.জে/

ঐশ্বরিয়া বিবাহ বিচ্ছেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250