সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আল্লু অর্জুনের সঙ্গে পর্দায় জুটি হচ্ছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন শিগগিরই পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মেলাবেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে, ইতোমধ্যে সিনেমার নায়িকাকে বেছে নিয়েছেন নির্মাতা।

‘লেটস সিনেমা’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার কথা ভাবা হচ্ছে। তবে নির্মাতার পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘পিঙ্কভিলার’ প্রতিবেদনে বলা হয়েছে, তারা জানতে পেরেছে, অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুন অভিনীত একটি ‘প্যারালাল ইউনিভার্স’ সিনেমা হবে। সিনেমাটি প্রযোজনা করবে সান পিকচার্স।

সূত্রের খবর, এ সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। যেখানে আগে দুই নায়কের সিনেমা হওয়ার গুঞ্জন ছিল। যদিও পুষ্পা অভিনেতার টিম পরে নিশ্চিত করেছে, সিনেমাতে শুধু আল্লু অর্জুনই মুখ্য ভূমিকায় থাকবেন।

আল্লু অর্জুনকে সর্বশেষ ‘পুষ্পা ২: দ্য রুল’' সিনেমায় দেখা গেছে। সিক্যুয়াল ফিল্মটি লাল চন্দন কাঠের চোরাচালানকারী পুষ্পরাজুর জীবন কাহিনি নিয়ে নির্মিত। সিনেমাতে তিনি তার নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ের সময় তার সাম্রাজ্যকে শক্তিশালী করেন।

এইচ.এস/



দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250