রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৬

#

বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: এএফপি

পেরুতে একটি পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও পেরুর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় উড়োজাহাজের ১৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।

সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের উড়োজাহাজটি গতকাল শনিবার দক্ষিণ পেরুর নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক এলাকার ওপর দিয়ে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে ১১ যাত্রী ও দুজন পাইলট ছিলেন।

পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, যাত্রীদের মধ্যে দুজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।

নাজকা লাইনস পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এবং এটি একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থান। এখানকার মরুভূমির বালিতে প্রাচীনকালে আঁকা বিভিন্ন পশুপাখির ছবি রয়েছে। এই বিশাল ছবিগুলো ওপর থেকে দেখার জন্য পর্যটকরা প্রায়ই ছোট উড়োজাহাজে ঘুরে বেড়ান।

পুলিশ মেজর জর্জ আন্দ্রেদ জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ বেঁচে নেই। এ পর্যন্ত আমরা চারটি মরদেহ উদ্ধার করতে পেরেছি।

পেরুর পিস্কোর একটি বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় দুপুর ১টার দিকে পুয়েবলো ভিজো অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হওয়ার সময় দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে পানি ছিটাচ্ছিলেন।

নাজকা শহরের স্থানীয় কর্তৃপক্ষ অনলাইনে একটি বিবৃতি দিয়ে এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি তারা মন থেকে সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি ছিল স্থানীয় পেরুভিয়ান এয়ারলাইন অ্যারোডিয়ানার।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এয়ারলাইনটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী তাদের ফ্লাইটের শিডিউল যাচাই করে দেখবে। বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য এয়ারলাইনটির সাথে যোগাযোগ করেছে।

বিখ্যাত এই প্রত্নতাত্ত্বিক স্থানের ওপর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত কয়েক বছরে এমন একাধিক দুর্ঘটনা ঘটেছে।

২০২২ সালে নাজকা লাইনসের ওপর দিয়ে ওড়ার সময় পর্যটকবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হন। আর ২০১০ সালে একই স্থানে একই ধরনের দুর্ঘটনায় অন্তত ছয়জন প্রাণ হারান।

পেরুতে একটি পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250