বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি: চুন্নু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সাফ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।

শনিবার (৩রা ফেব্রুয়ারি) জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেওয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।

আরও পড়ুন: রওশন এরশাদের ঘোষণা আমলে নিচ্ছি না: চুন্নু

দল থেকে কিছু নেতা-কর্মীকে অব্যাহতি ও কেন্দ্রীয় কার্যালয় দখলের প্রসঙ্গে জাতীয় পার্টি মহাসচিব বলেন, দলীয় সদস্য যারা নয়, যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা কেন্দ্রে গিয়ে ফুল দেয় এবং সংবাদ সম্মেলন করেন। দল থেকে অব্যহতি দেওয়া লোকগুলো নিউজ করার জন্য শুক্রবার (২রা ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয় দখলের কথা বলেছেন। আসলে এটি কোনো দখল নয়। চোরের মত এসে পালিয়ে গেছে।

চুন্নু বলেন, একটি পার্টি চলন্ত ট্রেনের মতো, জাপার চালক ঠিক আছে, মাঝে মাঝে খারাপ যাত্রী উঠলে তাদের বাদ দেওয়া হয়।

এসকে/ 

জাতীয় পার্টি মো. মুজিবুল হক চুন্নু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250