মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের একটি অনুষ্ঠানে বক্তব্য চলাকালে মাইক বন্ধ করে দেওয়া ও গালাগালির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন আয়োজকরা।

গত শনিবার (৬ই ডিসেম্বর) আগারগাঁওয়ে বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় এ ঘটনা ঘটে। 

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী ইব্রাহিম নিরব নামের এক তরুণ মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের এক পর্যায়ে মাইক বন্ধ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি হলভর্তি দর্শকের সামনে আয়োজকদের গালি দেন। 

ভিডিওতে ওই তরুণকে বলতে শোনা যায়, ‘প্রধান অতিথি চলে গেছেন। তার বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়া উচিত নয়। আমি আমার আইডেন্টিটি ইউজ করতে চাই না। এখন আমার আইডেন্টিটি ইউজ করায় আমার দুঃখ পেতে হচ্ছে।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মাইকটি বন্ধ করে দেওয়া হয়।

তখন নিজের অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, এই খা... পো.. মাইক বন্ধ করলি কেন? আমি ১০ মিনিট দাঁড়িয়ে ছিলাম আমাকে একটা মিনিট কথা বলার সুযোগ দেয়নি।’ পরে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন আয়োজকদের কয়েকজন।

তার এমন গালাগালে বিস্ময় প্রকাশ করেন উপস্থিত দর্শকেরা। তারা বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে গালাগাল দেওয়া ও উশৃঙ্খল আচরণ কোনোভাবেই কাম্য নয়।

জে.এস/

সমন্বয়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250