শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

এক মিলিয়ন পাউন্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল, সুযোগ পাচ্ছে বাংলাদেশও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল কোলাবোরেশন গ্র্যান্টস-২০২৪’ অনুদান দিতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই অনুদানের জন্য আবেদন করতে পারবে। 

এক মিলিয়ন পাউন্ডের এই অনুদান কর্মসূচি ব্রিটেনের শিল্পজগৎ এবং বিশ্বব্যাপী শিল্পকর্ম সংশ্লিষ্টদের মধ্যে নতুন সাংস্কৃতিক তৈরিতে সহায়তা করবে। আন্তর্জাতিক সহযোগিতা অনুদান ২৫ হাজার থেকে ৭৫ হাজার পাউন্ড। অনলাইনে আবেদন চলছে।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

গত ৩১শে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে যা আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে। প্রতি প্রকল্পে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। এছাড়া আবেদনকারীদের কিছু জানার প্রয়োজনে আগামী ১৩ই ফেব্রুয়ারি অনলাইন তথ্য সেশন চালু রাখবে সংস্থাটি।

আবেদনকারীকে তাদের প্রকল্পে অবশ্যই ব্রিটেনের শিল্পী এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি তুলে ধরতে হবে। এছাড়া ব্রিটেনের এবং তাদের অংশীদার দেশগুলোর মধ্যে কী কী সুযোগ-সুবিধা সৃষ্টি করবে সে বিষয়টি তুলে ধরতে হবে। প্রকল্পগুলো যে কোনো সম্পর্কিত হতে পারে। 

এইচআ/ আই.কে.জে/ 


ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল কোলাবোরেশন গ্র্যান্টস-২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250