শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সহায়তায় ২৫ লাখ ইউরো দিল ইতালি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা ও সুরক্ষার জন্য ২৫ লাখ ইউরো অনুদান দিয়েছে ইতালি। গতকাল মঙ্গলবার (২৮শে অক্টোবর) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন এই অর্থ সহায়তা দিয়েছে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং এর অভিবাসন নীতিবিষয়ক মহাপরিচালক দপ্তর। এই সহায়তা কমিউনিটিভিত্তিক গুরুত্বপূর্ণ সুরক্ষা কার্যক্রমকে টেকসই রাখা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা জোরদার এবং নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের মাধ্যমে শরণার্থীদের অধিকার সংরক্ষণে সহায়তা করবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইতালি একটি দৃঢ় অংশীদার হিসেবে পাশে রয়েছে। ইতালির জনগণের এই উদার অনুদান রোহিঙ্গাদের জরুরি চাহিদা মেটাতে এবং তাদের জীবনযাপনে নানা ধরনের সংকট ও ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সুরক্ষা দেবে। ক্রমবর্ধমান মানবিক চাপের এই সময়ে কমিউনিটিভিত্তিক সুরক্ষা সেবা, মর্যাদা ও আত্মনির্ভরতা রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখছে।

বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, এই ভয়াবহ মানবিক সংকটের শুরু থেকেই তা মোকাবিলায় পরিচালিত যৌথ সাড়াদান পরিকল্পনার আওতায় ইতালি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে সমর্থন করছে। এই সমর্থন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত এবং ভবিষ্যতের জন্য আশাবাদী করে তুলতে সাহায্য করে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই।

দেশটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘমেয়াদি এই সংকটের একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।

জে.এস/

ইতালি রোহিঙ্গা সংকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250