বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

মোসাদের হয়ে কাজ করতেন যৌন অপরাধী এপস্টেইন: কার্লসন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত

আমেরিকার ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। এপস্টেইন যখন কিশোরী মেয়েদের ওপর যৌন নির্যাতন ও তাদের পাচারের কাজ করছিলেন, তখন থেকেই তিনি মোসাদের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন কার্লসন। সাবেক ফক্স নিউজ উপস্থাপক কার্লসনের এই মন্তব্য আমেরিকায় চলমান এপস্টেইন বিতর্কের আগুনে যেন আরও ঘি ঢেলে দিল। খবর টাইমস অব ইসরায়েলের।

গত শুক্রবার (১১ই জুলাই) টার্নিং পয়েন্ট ইউএসএর স্টুডেন্ট অ্যাকশন সামিটে বক্তব্য দেওয়ার সময় কার্লসন বলেন, এপস্টেইনের বিষয়ে প্রকৃত প্রশ্ন হওয়া উচিত—তিনি কার পক্ষে এসব করছিলেন এবং অর্থ আসছিল কোথা থেকে। তার মতে, এপস্টেইন সম্ভবত আমেরিকান নন, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

কার্লসনের ভাষ্য, সবাই জানেন, কিন্তু কেউ বলতে চান না—সেই বিদেশি সরকার হলো ইসরায়েল। তিনি বলেন, ‘আমরা এমনভাবে চুপ হয়েছি, যেন ইসরায়েলের নাম নিলেই সেটা ঘৃণার কথা হয়ে যায়। অথচ ইসরায়েলের নাম বলাটা কোনো ঘৃণার কাজ নয়, এমনকি এটা ইসরায়েলবিরোধীও নয়।’

এপস্টেইনের জীবন ও মৃত্যু আবার আলোচনায় এসেছে। কারণ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি বিচার বিভাগের তদন্তসংক্রান্ত কিছু নথি প্রকাশ থেকে বিরত থাকে এবং জানায় যে, এপস্টেইনের ‘ক্লায়েন্ট লিস্ট’ বলে আদতে কিছু ছিল না। এই সিদ্ধান্তে ট্রাম্পপন্থী রক্ষণশীলদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যারা মনে করেন ‘ডিপ স্টেট’ বা অভ্যন্তরীণ গভীর শক্তিগুলো এ বিষয়ে তথ্য গোপন করছে।

কার্লসন বলেন, ‘কেউ জেফরি এপস্টেইনকে জিজ্ঞাসাও করেনি—তোমার বাড়িতে কেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী থাকতেন? বিদেশি সরকারের সঙ্গে তোমার এত কিসের যোগাযোগ?’

তার ভাষ্যমতে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ৩০ বার এপস্টেইনের ফ্লোরিডা ও নিউইয়র্কের বাড়িতে এসেছেন। তবে বারাক ওবামা ছাড়াও এপস্টেইনসংশ্লিষ্ট নথিতে আছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স অ্যান্ড্রু, মাইকেল জ্যাকসন ও ডোনাল্ড ট্রাম্প নিজেও।

কার্লসনের দাবি, ‘ওয়াশিংটন ডিসির প্রতিটি মানুষ মনে করেন, এপস্টেইন মোসাদের হয়ে কাজ করতেন। আমি কখনো এমন কাউকে দেখিনি যে, ভিন্নমত পোষণ করেন।’ তবে এ ব্যাপারে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কার্লসন আরও দাবি করেন, ইসরায়েল সরকার কখনো এপস্টেইন-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়নি, যদিও তিনি ইসরায়েলের নাগরিক ছিলেন না।

জে.এস/

জেফরি এপস্টেইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250