রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

যে কোনো মূল্যে বুয়েটে ছাত্র রাজনীতি দেখতে চাই : সাদ্দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

যে কোনো মূল্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি দেখতে চান বলে উল্লেখ করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

সোমবার (১লা এপ্রিল) বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি হাইকোর্ট স্থগিত করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, নিয়মতান্ত্রিক রাজনীতি ও সংবিধান প্রদত্ত আমাদের যে অধিকারগুলো ছিল সেগুলো এবং বুয়েটের সংবিধানবিরোধী, শিক্ষাবিরোধী মৌলিক অধিকারবিরোধী যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সে সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছিলাম। আমরা আইনের আশ্রয় নিয়ে রিট করার চেষ্টা করেছিলাম।

তিনি বলেন, হাইকোর্টে রিটের পর আদালত যে আদেশ দিয়েছেন, বাংলাদেশের সংবিধান এবং বুয়েটের যে অধ্যাদেশ রয়েছে, সেই আলোকে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবো।

যে কোনো মূল্যে বুয়েটে ছাত্র রাজনীতি দেখতে চান উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, বুয়েট প্রশাসন ছাত্ররাজনীতি নিশ্চিত ও ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যদি কোনো বিধিবিধান দেয়, সেগুলো আমরা মেনে কাজ করবো।

বুয়েটের সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও অধিকার আদায়ের জন্য সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য কাজ করবো আমরা।

বুয়েট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ছাত্র রাজনীতির মধ্যে কোনো নেতিবাচক উপাদান ও বুয়েট অধ্যাদেশের সঙ্গে কোনো বিষয়ে সাংঘর্ষিক মনে হয় এবং সংবিধান অনুযায়ী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা সেটিকে স্বাগত জানাবো। আমরা যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই।

আরও পড়ুন: আদালতের ওপরে কিছু নেই: বুয়েট উপাচার্য

২০১৯ সালে আবরার হত্যার ঘটনার বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আবরার হত্যার ঘটনায় মর্মাহত। ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এর আগেও স্বাধীনতাবিরোধী মৌলবাদ রাজনৈতিক সংগঠনের অনেকে এমন ন্যক্কারজনক ঘটানোর পর তাদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আবরার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। বিচারের মুখোমুখি করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র ‘রাজাকারদের বিচার চাই’- এই কথা বলার কারণে স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন আদীপ রায়হান দীপ। সিলেক্টিভ জাস্টিজ, সিলেক্টিভ নৈতিকতার কারণে বিষয়টি সামনে নিয়ে আসেনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম সাংবাদিকদের বলেন, রাজনীতির ফলে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে বুয়েটের নিয়মনীতি মেনে রাজনীতি করবে ছাত্রলীগ।

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বুয়েট কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এসকে/ 

বুয়েট ছাত্র রাজনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250