শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

#

ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে। আতাউল হকের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।

আগের রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তুরাগ থানা এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের পাশাপাশি এক দিনের মধ্যে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এস এম আতাউল হক দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250