সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

ঘূর্ণিঝড় ডানা মোংলা থেকে ৩৮৫ কিলোমিটার দূরে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ডানা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এটি খুলনার মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটির বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-১১ তে জানানো হয়, এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪০৫ কি. মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং মধ্যরাতে পুরী ও সাগর দ্বীপের মাঝখান দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (২ ৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

আই.কে.জে/


ঘূর্ণিঝড় ডানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250