রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩৪৪ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে জানালো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলায় ভোট কবে হবে তার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। সম্প্রতি ইসি সচিব জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। 

আরও পড়ুন: চার ধাপে হবে উপজেলা নির্বাচন, ভোটগ্রহণ শুরু ৪ মে

এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। দেশে ৪৯৫টি উপজেলার মধ্য নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250