মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

যে কারণে গরমে পুরুষদের চেয়ে নারীরা বেশি ভোগেন: গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গবেষণা বলছে, গরমের সময় পুরুষদের তুলনায় নারীরা বেশি ঝুঁকিতে থাকে। তাপ সহ্য করার ক্ষমতা, জৈবিক, শারীরিক, সামাজিক ও হরমোনজনিত নানা কারণে এ পার্থক্য হয়ে থাকে। খবর গালফ নিউজের।

জার্নাল অব অ্যাপ্লাইড ফিজিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, সাধারণত পুরুষদের তুলনায় শরীরের তাপমাত্রা কিছুটা বেশি হলে নারীরা ঘামতে শুরু করেন এবং সামগ্রিকভাবে তাদের ঘাম উৎপাদনের পরিমাণও কম। যেহেতু ঘাম শরীর ঠান্ডা হওয়ার প্রক্রিয়া, তাই এই পার্থক্য গরম বা আর্দ্র পরিবেশে নারীদের জন্য একটি বড় অসুবিধা হয়ে দাঁড়াতে পারে।

তাপপ্রবাহ চলাকালে নারীদের শরীর অতিরিক্ত তাপ সহজে বের করে দিতে না পারার কারণে তাপজনিত চাপ বা হিট স্ট্রেসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

এক্সপেরিমেন্টাল ফিজিওলজির গবেষণায় বিষয়টি আরও নিশ্চিতভাবে উঠে আসে। সেখানে দেখা যায়, গরম আবহাওয়ায় ব্যায়ামের সময় পুরুষদের শরীরে বাষ্পীয় শীতলতার হার বেশি। সহজভাবে বলতে গেলে, পুরুষদের ঘাম সহজে বাষ্প হয়ে যায়, ফলে তাদের শরীর দ্রুত ঠাণ্ডা হয়।

তবে শুধু ঘাম হওয়া নয়— শরীরের আকার এবং গঠন গরম সহ্য করার ক্ষমতায় বড় ভূমিকা রাখে।

টেম্পারেচার নামে এক জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা যায়, যাদের শরীরের আকার ছোট, বিশেষ করে নারীরা, তাদের শরীর তুলনামূলকভাবে বেশি তাপ ধরে রাখে। যার ফলে তারা তাপজনিত চাপ বেশি অনুভব করেন।

গরম পরিবেশে নারীদের জন্য ঠাণ্ডা হওয়া আরও কঠিন হয়ে পড়ে— কারণ জৈবিক গঠনই সেখানে একটা বড় বাধা, বিশেষ করে শারীরিক পরিশ্রমের সময়।

এছাড়াও শারীরবৃত্তীয় জটিলতা তো রয়েছেই। মেডকেয়ার মেডিক্যাল সেন্টার মিরডিফ সিটির প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সোহা আলহৌবি বলেন, ‘নারীদের শরীর থেকে বাষ্পীয় তাপ নির্গমনের হার কম। ঘাম ঝরানোর মাধ্যমে তাপ বের করে দেওয়ার ক্ষেত্রে নারীরা ততটা দক্ষ নন এবং তাদের শরীরও ততটা সমর্থন দেয় না। তাদের শরীরে ঘর্মগ্রন্থিও তুলনামূলকভাবে কম এবং তারা পরিশ্রমের সময় সাধারণত কম ঘামেন।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250