রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

অধূমপায়ীদের মধ্যে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ছে!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার ক্রমাগত বাড়ছে। এর পেছনে বায়ুদূষণ একটি নীরব ভূমিকা পালন করে থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তথ্যসূত্র বিজ্ঞান সাময়িকী নেচার ও সায়েন্স অ্যালার্টের।

সম্প্রতি আন্তর্জাতিক এক জিনোম গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে ফুসফুসে ডিএনএ মিউটেশন (পরিব্যক্তি) সম্ভাবনা অনেক বেড়ে যায়, যা সাধারণত ধূমপানজনিত ক্যানসারের ক্ষেত্রেই দেখা যায়। শুধু তাই নয়, এই গবেষণায় এমন কিছু নতুন মিউটেশনের সন্ধান মিলেছে, যা ধূমপায়ীদের মধ্যে দেখা যায় না, বরং শুধু নন-স্মোকার বা অধূমপায়ীদের ক্ষেত্রেই দেখা যায়।

গবেষণায় বলা হয়েছে, কেউ দূষণের মধ্যে যত বেশি সময় থাকে, তাদের ফুসফুসে তত বেশি জিনগত পরিবর্তন বা মিউটেশন দেখা যায়। তবে এর মানে এই নয় যে, বায়ুদূষণ সরাসরি ফুসফুসে ক্যানসার সৃষ্টি করে। বরং এটি সেই সম্ভাবনাকে দৃঢ়ভাবে ইঙ্গিত করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসিএসডি) বায়োমলিকুলার বিজ্ঞানী লুডমিল আলেক্সান্দ্রভ বলেন, ‘অধূমপায়ীরা কীভাবে ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, তা এতদিন পরিষ্কার ছিল না। আমাদের গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের সঙ্গে ঠিক সেই রকম ডিএনএ মিউটেশনের দৃঢ় সম্পর্ক রয়েছে, যেগুলো আমরা সাধারণত ধূমপানের সঙ্গে যুক্ত করি।’

গবেষণাটি চারটি মহাদেশের ৮৭১ জন অধূমপায়ী ফুসফুস ক্যানসার রোগীর জিন বিশ্লেষণ করে করা হয়েছে। অংশগ্রহণকারীরা কেউই চিকিৎসা শুরু করেননি এবং তারা কখনো ধূমপান করেননি বলেই জানিয়েছেন।

জে.এস/

ফুসফুসের ক্যান্সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250