সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সুন্দরবনে তৃতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ চলছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুন্দরবনের আগুন পুরোপুরি নেভাতে তৃতীয় দিনের মতো কাজ শুরু হয়েছে। সোমবার (৬ই মে) ভোর থেকে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলায় পানি দেওয়া শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

এই কাজে স্থানীয় সেচ্ছাসেবীদের পাশাপাশি নৌ বাহিনী ও কোস্টগার্ড তাদের সহযোগিতা করছে। ঘটনাস্থলে উপস্থিত মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান গণমাধ্যমকে বলেন, সোমবার ভোর ৬টা থেকে পানি দেওয়া শুরু হয়েছে।

ইউএনও বলেন, রোববারই (৫ই মে) সবকিছু প্রস্তুত করা ছিল। ভোর থেকে পূর্ণ উদ্যমে পানি দেওয়ার কাজ চলছে। এর মধ্যে আগুন আর বাড়তে পারেনি। 

আরো পড়ুন: সুন্দরবনে আগুন: নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

বনের লতিফের ছিলা ও ড্রেনের ছিলার মাঝামাঝি এলাকায় আগুন লাগার বিষয়টি গত শনিবার (৪ঠা মে) নজরে আসে। এরপর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ, কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), টাইগার টিমসহ স্থানীয় সেচ্ছাসেবী ও বনজীবীরা। তবে ঘটনাস্থল থেকে পানির উৎস দূরে হওয়ায় এবং দুর্গম পথের কারণে প্রথম দিন সেখানে পানি দেওয়া সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে সুন্দরবনের ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী।

এইচআ/  আই.কে.জে/

নিয়ন্ত্রণ সুন্দরবনে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250