সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সুন্দরবনে আগুন: নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। তারা হেলিকপ্টারে করে বেলা সাড়ে ১২টা থেকে বনভূমি এলাকায় আগুন নেভাতে পানি ছিটানো শুরু করেছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় বলে জানিয়েছেন মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

এর আগে আগুনের খবর পাওয়ার দ্বিতীয় দিনে রোববার (৫ই মে) ভোর থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতায় বনবিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌ বাহিনীর দুটি আলাদা দল। সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনী। পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় লাগা এই আগুন দ্বিতীয় দিনের মতো আজও জ্বলছে। 

আরো পড়ুন: সুন্দরবনের আগুন নেভাতে নৌ ও বিমান বাহিনী যোগ দিয়েছে

ঘটনাস্থলে থাকা মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান গণমাধ্যমকে বলেন, বেলা সাড়ে ১২টা থেকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে। পাশাপাশি ফায়ার ফাইটিংয়ের নিযুক্ত ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ স্থানীয়। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম গণমাধ্যমকে বলেন, আগুন নেভাতে সকাল থেকে সকলে সম্মিলিতভাবে আবারও কাজ শুরু করেছি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে সাত কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

হেলিকপ্টার সুন্দরবনের আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250