রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ প্রায় তিন হাজার *** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত

সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আজ থেকে আবার শুরু হচ্ছে ‘বিগ বস বাংলা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৫ বছর ধরে সাফল্যের সঙ্গে জি বাংলার রিয়েলিটি শো ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার চ্যানেল বদলেছেন সৌরভ গাঙ্গুলী। পা রেখেছেন স্টার জলসায়। এ চ্যানেল নিয়ে আসছে ‘বিগ বস বাংলা’। এই নতুন রিয়েলিটি শো উপস্থাপনা করছেন সৌরভ গাঙ্গুলী। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং। প্রচারিত হবে স্টার জলসায় আগামীকাল থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১০টায়।

কারা অংশ নেবেন বিগ বস বাংলায়, তা গোপন রাখা হয়েছে। অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল, সংগীতশিল্পী দুর্নিবার সাহা প্রমুখ বিগ বসের ঘরে আসবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ ছাড়া থাকতে পারেন সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিং। আজ গ্র্যান্ড ওপেনিংয়ে সৌরভ গাঙ্গুলী চূড়ান্ত ঘোষণা করবেন, কারা অংশ নেবেন বিগ বস বাংলায়।

২০১৩ সালে সর্বভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ‘বাংলা বিগ বস’ শুরু হয় ইটিভি বাংলায়। তাতে সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন পর এই শোয়ের বিজয়ী হন অনীক ধর। এরপর দুই বছর বন্ধ থাকে শোটি। ২০১৬ সালে আবার শুরু হয়, সেবার সঞ্চালক ছিলেন জিৎ। চ্যানেল বদলে সেবার বাংলা বিগ বস প্রচারিত হয় কালারস বাংলায়। দ্বিতীয় সিজনে জয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল আর নতুন ফরম্যাট নিয়ে এক দশক পর আবার শুরু হচ্ছে বিগ বস বাংলা।

রিয়েলিটি শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250