বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে।

আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে ও মসজিদের ইমাম। মেয়েটির বাবা কাজের সুবাদে ওই এলাকার একটি ভাড়া বাসায় সপরিবার থাকতেন। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে তিন মাস ধরে পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে গিয়ে মসজিদের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে ডাকেন।

এলাকাবাসী এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।

শিশুকে ধর্ষণের অভিযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250