সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগ্নেয়গিরির ৪০০ ফুট গভীর খাদ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলো শিশু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হাওয়াইয়ের একটি জাতীয় উদ্যানে এক শিশু অল্পের জন্য একটি ভয়ংকর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। শিশুটি পরিবারের কাছ থেকে দূরে চলে গিয়ে সক্রিয় আগ্নেয়গিরি কিলাউইয়ার ৪০০ ফুট গভীর খাদ বরাবর ছুটে গিয়েছিল। ঠিক সেসময় তার মা চিৎকার করতে করতে শিশুটিকে টেনে ধরেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিনে এই ঘটনাটি ঘটে। শিশুটি খাদ থেকে মাত্র এক ফুট দূরে ছিল, যা থেকে পড়ে গেলে মৃত্যু অনিবার্য ছিল। উদ্যানের এক বিবৃতিতে জানানো হয়েছে, তার মা চিৎকার করতে করতে তাকে টেনে ধরেন, এটি ছিল এক মুহূর্তের ব্যবধান।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কিলাউইয়া আগ্নেয়গিরির বৃহৎ ক্রেটারের কাছে, যেখানে পরিবারগুলো লাভা প্রবাহ দেখার জন্য জড়ো হয়েছিল। তবে এটি উদ্যানের একটি বন্ধ এলাকা ছিল।

উদ্যানের রেঞ্জার জেসিকা ফেরাকানে জানান, এই ঘটনা ভবিষ্যতের দুর্ঘটনা এড়াতে সচেতনতা তৈরিতে সাহায্য করবে বলে আমরা আশা করছি।

আরও পড়ুন: বিধ্বস্ত বিমান থেকে যে দুজন বেঁচে গেলেন

কিলাউইয়া পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এটি নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত করে এবং সর্বশেষ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে গত ২৩শে ডিসেম্বর। বর্তমানে এটি উদ্যানের বন্ধ একটি এলাকায় সীমিত পর্যায়ে সক্রিয় রয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

উদ্যান কর্তৃপক্ষ পর্যটকদের সতর্ক করে বলেছে, বন্ধ এলাকাগুলোতে প্রবেশ করা এবং নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা অত্যন্ত বিপজ্জনক।

ফেরাকানে বলেছেন, আমরা আশা করছি, এই খবরটি প্রচারিত হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও অল্পের জন্য রক্ষা পাওয়ার ঘটনাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে।

এসি/কেবি


আগ্নেয়গিরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250