রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে টেলর সুইফট আর কত রেকর্ড গড়বেন কে জানে। গত বছর শুরু হওয়া আলোচিত একই সংগীত সফরটি এরই মধ্যে একটির পর একটি নতুন রেকর্ড গড়েছে। এবার আরেকটি রেকর্ডে যুক্ত হলো সুইফটের নাম। এবার পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেললেন তিনি। 

প্রতিবেদন অনুযায়ী, গত ২০শে আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্মের মধ্য দিয়ে ইউরোপ ট্যুর শেষ করলেন টেইলর সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই। যুক্তরাজ্যে সুইফটের গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।

কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন সুইফট। 

আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী মনির খান

রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলেননি সুইফট। আনন্দচিত্তে এই তারকা ভক্তদের উদ্দেশ্যে বললেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না।’

এর আগে ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। এবার সে রেকর্ড ভেঙে দিলেন সুইফট। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ডও আছে। তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটের।

সূত্র: বিবিসি

এসি/ আই.কে.জে/


টেইলর সুইফট মাইকেল জ্যাকসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250