বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বন্যার্তদের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী মনির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের সহায়তায় দেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পী মনির খান। বন্যা শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষের জন্য কাজ করতে উদ্যোগ নিয়েছেন তিনি। বন্যাদুর্গতদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে কথা বলতে কয়েক দফা ফেসবুকে লাইভ করেছেন তিনি। মনির খান জানিয়েছিলেন, এবারের বন্যায়ও তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে চান। গণমাধ্যমকে এই শিল্পী বলেন, ‘আমার ফেসবুক ফলোয়াররা এরই মধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছেন। আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি বন্যাকবলিত এলাকায় নিজে গিয়ে মানুষকে সহায়তা করতে।’

আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ালেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল

মনির খান আরও বলেন, ‘আমি একটি ওষুধ কোম্পানিকে ফোন করেছিলাম। সেখান থেকে ২০ কার্টুন খাবার স্যালাইন পাঠিয়েছে তারা। সেগুলো নিয়ে আমি এ সপ্তাহের মধ্যে নোয়াখালীর দুর্গত এলাকায় যাব। পাশাপাশি ফেসবুক লাইভ করার পর দেশ-বিদেশ থেকে আমার অনুরাগীরা বিভিন্ন মাধ্যমে অর্থ সহায়তা পাঠিয়েছেন। সেগুলোর সঙ্গে আমার অর্থ যোগ করে জরুরি পণ্যসামগ্রী নিয়ে মানুষের হাতে পৌঁছে দেব।’

এর আগে ১৯৯৮ সালের বন্যায় বানভাসি মানুষকে সাহায্য করতে একটি কনসার্টের আয়োজন করেছিলেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। সেসময় গান করেছিলেন বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। সেই দলে ছিলেন মনির খানও। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেই কনসার্টটিতে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এটি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজনে মূল পরিকল্পনাকারী ছিলেন বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু)। এ কনসার্টটি থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল, তা সরকারি ফান্ডে জমা দেওয়া হয়েছিল।’

এসি/ আই.কে.জে/

স্যালাইন সংগীতশিল্পী মনির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250