মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

গির্জার সামনে ময়লার ভাগাড় নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়ানগরে খ্রিষ্টানদের উপাসনালয় ও বিদ্যালয়ের সামনে (বিপরীত পাশে) অস্থায়ী ময়লার ভাগাড়ের নির্মাণকাজ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১শে অক্টোবর) নয়ানগরের ডি. মাজেনড গির্জা ও সেন্ট ইউজিন স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন খ্রিষ্টধর্মের অনুসারী, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তাদের দাবি, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুলের সামনে ময়লার ভাগাড় নির্মাণ করা কোনোভাবেই উচিত নয়।

ময়লার ভাগাড় হলে দুর্গন্ধে গির্জায় প্রার্থনার জন্য আসা ভক্ত ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হবে। তাই তারা দ্রুত ওই জায়গায় ময়লার ভাগাড় নির্মাণের কাজ বন্ধের দাবি জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই গির্জা ও স্কুলের ঠিক বিপরীত পাশে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কাজ করছে। অস্থায়ী ওই ময়লার ভাগাড়ে গৃহস্থালি থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করা বর্জ্য ল্যান্ডফিলে নেওয়ার আগে জমা করা হয়। আগে ওই এলাকায় এসটিএস ছিল নতুনবাজার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায়।

কর্মসূচিতে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ময়লার ভাগাড় নির্মাণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের আশপাশে এ রকম ময়লা–আবর্জনা থাকলে খ্রিষ্টানদের আরাধনা ও শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটাবে।

তিনি আরও বলেন, ‘কোমলমতি শিশুশিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ দেওয়া আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই এই ময়লার ডাস্টবিন বা ডিপো স্থাপন বন্ধ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

জে.এস/

মানববন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250