মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ রোববার (৩১শে আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ বৈঠকের কথা রয়েছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বৈঠকের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে আজ রোববার এক বার্তায় জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছিলেন, বেলা ৩টায় বিএনপি, বিকাল সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

আজ প্রেস উইংয়ের বার্তায় জানা গেছে, বিএনপির সঙ্গে সবার আগে নয়, বরং সবার শেষে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিএনপির সঙ্গে বৈঠকের সময়সূচি বেলা ৩টা থেকে পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ৭টায় নেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, বিএনপি, জামায়াত ও এনসিপিকে বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। আলাদাভাবে তিনটি বৈঠক হবে। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হবে।

বিএনপি প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস উইং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250