বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

৪ মাস পর কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘ চার মাস সাত দিন পর অবশেষে কাপ্তাই হ্রদের ঘাটে ভিড়ল কাঙ্ক্ষিত মাছের চালান। রোববার (১লা সেপ্টেম্বর) ভোর থেকে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ফিশারি ঘাটের ব্যবসায়ী, শ্রমিক ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, রাঙামাটির (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন।

জেলেরা যেমন মাছ ধরে বেজায় খুশি, তেমনি ব্যবসায়ীরা ঘাটে মাছ বুঝে পেয়ে খুশিতে আত্মহারা। দিনের শুরুতে জেলেদের জালের বড় মাছ কম ধরা পড়লেও কাচকি, চাপিলাসহ ছোট মাছের আধিক্য ছিল বেশি। বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীরা ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, হ্রদে পানি থাকায় বড় মাছ কম ধরা পড়েছে। তবে পানি কমলে বড় মাছ পাওয়া যাবে।

আরো পড়ুন : সুন্দরবনের ভারতীয় অংশ থেকে ১১ বাংলাদেশিকে উদ্ধার

শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন।

মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি ও কার্পজাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতি বছর তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকে। এ বছর ২৪শে এপ্রিল থেকে ২৪শে জুলাই পর্যন্ত তিন মাস বন্ধ থাকার পর হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশবিস্তার সুষ্ঠুভাবে না বাড়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই দফা বাড়ানো হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, প্রথম দিনের শুরুতে ছোট মাছ বেশি ধরা পড়েছে। তবে পানি কমলে বড় মাছ ধরা পড়বে।  

এ বছর হ্রদে পানি থাকায় বেশি মাছ পাওয়া যাবে এবং ভালো রাজস্ব আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এস/কেবি

কাপ্তাই হ্রদ মৎস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250