বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জীবনযুদ্ধে জয়ীদের গল্প শুনবেন সিঁথি সাহা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। 

এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা। মা হওয়ার পর তিনি জানিয়েছিলেন ক্যানসার জয়ের খবর।

এবার দ্য হিলিং রুম নামের পডকাস্টে সংগীতশিল্পী শুনবেন এমন কিছু মানুষদের কথা, যারা তার মতোই প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে ছিনিয়ে এনেছেন জয়।

গত সেপ্টেম্বরে এই পডকাস্টের ঘোষণা দিয়েছিলেন সিঁথি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়ে কিংবা তিল তিল করে গড়ে তোলা সম্পর্কের ভাঙনে অথবা আমার মতো ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার আশাটাই ছেড়ে দিই।'

তিনি বলেন, 'নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ একবার ভাঙলে মনের সাহস নিয়ে আবার সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তখন সে বেশি শক্তি নিয়ে ফিরে আসে। আপনারা যারা হার না মেনে সব প্রতিকূলতা জয় করে এগিয়ে চলেছেন, তাদের গল্প শুনতে আমি নিয়ে আসছি নতুন পডকাস্ট দ্য হিলিং রুম।’

প্রায় দুই মাস পর নতুন এই পডকাস্ট নিয়ে দর্শকের সামনে আসতে প্রস্তুত সিঁথি। সোশ্যাল মিডিয়ায় জানালেন, এ পডকাস্টের ঘোষণার পর অনেকেই তার সঙ্গে শেয়ার করেছেন নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্প। শিগগির ভাইব নিউজ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে তার এই পডকাস্ট।

সিঁথি সাহা বলেন, ‘আমার কাছে নতুন একটি সকাল মানেই নতুন অনুপ্রেরণা। প্রায় দুই মাস আগে আমরা এই পডকাস্ট করার ঘোষণা দিয়েছিলাম একটাই বিশ্বাস নিয়ে, আপনার গল্প অন্যের বাঁচার প্রেরণা হতে পারে। এর মধ্যেই অনেক সাহসী মানুষ আমাদের সঙ্গে শেয়ার করেছেন তাদের ঘুরে দাঁড়ানোর গল্প, হেরে না যাওয়ার গল্প। শিগগির আমরা জীবনযুদ্ধে জয়ী হওয়া বন্ধুদের গল্প নিয়ে আপনাদের উৎসাহ ও সাহস জোগাতে আসছি।’

জে.এস/

সিঁথি সাহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250