শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

বেগুনের কেজি ২ টাকা ও লাউ বিক্রি হচ্ছে ৫ টাকায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাবনার সাঁথিয়ার কৃষকরা পানির দামে বিক্রি করছে তাদের উৎপাদিত বেগুন ও লাউ। পাবনার সবজি উৎপাদনে অন্যতম উপজেলা সাঁথিয়া। চলতি মৌসুমে এ উপজেলায় বেগুনের ব্যাপক চাষ হয়েছে। রমজানের আগে ও শুরুতে এক কেজি বেগুন বাজারে ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হতো। সেই বেগুন সপ্তাহের ব্যবধানে  প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। 

উপজেলার বিষ্ণুপুর গ্রামের এক কৃষক গণমাধ্যমকে জানান, তিনি বিষ্ণুবাড়িয়া মাঠে ২ বিঘা জমিতে গোল জাতের বেগুনের আবাদ করেন। জমিতে প্রচুর পরিমাণ বেগুন আসলেও দামে হতাশা হয়ে পড়েছেন। 

তিনি জানান, গত ১৮ই মার্চ জমি থেকে ২৯ বস্তা বেগুন তোলা হয়। পাইকারি ব্যবসায়ীরা  ২৯ বস্তা (৪৩ মন) বেগুনের দাম ৪ হাজার টাকা করে দেন। যা কেজিতে ২.৫০ টাকা করে দাম পান।

এদিকে রমজানের আগে যে লাউয়ের মূল্য বাজারে ৬০ টাকা থেকে ৮০ টাকা ছিল, সেই লাউ এখন বর্তমানে বাজারে হালি হিসেবে বিক্রি হচ্ছে। উপজেলার বাজার গুলোতে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

লাউ চাষিরা গণমাধ্যমকে জানান,  ভালো দাম না পাওয়ায় লাউ এখন ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। এ দামে উৎপাদন খরচ উঠছে না তাদের। 

সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার সঞ্জিত কুমার গৌসামী গণমাধ্যমকে জানান, পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে বাজারের এমন পরিস্থিতি হতে পারে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের আহ্বান জানান।

ওআ/ আই. কে. জে/ 


বেগুন লাউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250