রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

সেবা না পেলে ইসির বিরুদ্ধে অভিযোগ করা যাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল দপ্তরে অভিযোগ বক্স স্থাপন করতে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ইসির সেবা নিতে আসা সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা না পেলে লিখিত অভিযোগ করতে পারবেন। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশনের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। অভিযোগ বাক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, আগামী তিন মাসের মধ্যে সারাদেশে ঝুলে থাকা পৌনে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে। এনআইডি সংশোধন বা আবেদন নিষ্পত্তিতে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ইসি। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার

এসি/ আই.কে.জে/  

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250