বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট *** বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ

গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবারও গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে জেলার টুঙ্গিপাড়ায় এখনো সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

গোপালগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিন পর্যবেক্ষণ করে বিবিসি বাংলার প্রতিবেদক আবুল কালাম আজাদ জানান, চলমান পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়।

তিনি জানান, গোপালগঞ্জ জেলা শহর থেকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

“সড়কটির নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে,” জানান তিনি।

আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। যার চিহ্ন এখনো ওই এলাকায় রয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন বিবিসি বাংলার এই প্রতিবেদক।

অবশ্য, গোপালগঞ্জ জেলা শহরে বুধবার সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৈঠকে বসেছেন বলেও জানান তিনি।

গোপালগঞ্জে সহিংসতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250