বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট *** বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ *** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

স্ত্রী গেইলার সঙ্গে ড্যান কার্নি। ছবি: সিএনএন

বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাটের সহপ্রতিষ্ঠাতা ড্যান কার্নি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের উইচিটা স্টেট ইউনিভার্সিটি ও সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

প্রায় ৭০ বছর আগে নিজের ভাই ফ্রাঙ্ক কার্নিকে সঙ্গে নিয়ে পিৎজা হাট প্রতিষ্ঠা করেন ড্যান। ২০২০ সালে মারা যান তার ভাই ফ্রাঙ্ক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএন জানায়, ১৯৩১ সালে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে জন্মগ্রহণ করেন ড্যান কার্নি। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। উইচিটা স্টেট ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে মাত্র ৬০০ ডলার ঋণ নিয়ে মায়ের কাছ থেকে পাওয়া অর্থে দুই ভাই প্রথম পিৎজা হাট রেস্তোরাঁ চালু করেন। পিৎজার জনপ্রিয়তা বাড়ার বিষয়ে একটি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন পড়ে ব্যবসাটি শুরুর সিদ্ধান্ত নেন তারা।

রেস্তোরাঁটির প্রথম শাখা খোলা হয়েছিল সেই জায়গায়, যেখানে তাদের বাবা আগে একটি মুদিদোকান চালাতেন। ১৯৪৮ সালে বাবার মৃত্যুর পর মাত্র ১৭ বছর বয়সে পারিবারিক ব্যবসার দায়িত্ব পালনে এগিয়ে আসেন ড্যান। গ্রাহকের কাছ থেকে খাবারের অর্ডার নেওয়া, সরবরাহ করা ও খাবার সংগ্রহের বিষয়গুলোও সামলাতেন তিনি।

পরবর্তী সময়ে দুই ভাইয়ের উদ্যোগে পিৎজা হাট দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। কানসাসের টোপেকায় প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা চালুর পর প্রতিষ্ঠানটি বিশ্বের ৯০টি দেশে সম্প্রসারিত হয়। ১৯৭৭ সালে তারা পিৎজা হাট বিক্রি করে দেন বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকোর কাছে। পরে প্রতিষ্ঠানটির সদর দপ্তর টেক্সাসে স্থানান্তর করা হয়।

ড্যান কার্নি দীর্ঘ পাঁচ দশক সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও গবেষণায় অবদানের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন।

উইচিটা স্টেট ইউনিভার্সিটি তাকে একজন সফল উদ্যোক্তা, দানশীল ব্যক্তি ও সমাজের নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করেছে।

স্ত্রী গেইলা, সন্তান ও নাতি-নাতনিদের রেখে গেছেন ড্যান কার্নি।

পিৎজা হাটের সহপ্রতিষ্ঠাতা ড্যান কার্নি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250