রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে: প্রবাসী ভোটার (আউট-অব-কান্ট্রি) নিবন্ধন করেছেন মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন, যার মধ্যে ৬ লাখ ৭৭ হাজারের বেশি ব্যালট পাঠানো সম্পন্ন হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ ভোটার বা ইন-কান্ট্রি পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

ইসি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৬ই জানুয়ারি) সন্ধ্যায় একযোগে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯টি ব্যালট পাঠানো হয়েছে সিঙ্গাপুরে এবং ১২ হাজার পাঠানো হয়েছে সৌদি আরবে। ১০ই জানুয়ারির মধ্যে নিবন্ধিত সকল প্রবাসীর কাছে ব্যালট পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।

সালীম আহমাদ খান জানান, ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগেই ব্যালট পেপারগুলো ভোটারদের হাতে পৌঁছাতে চায় ইসি। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষার বিষয়ে তিনি কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, ‘ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারদের দায়িত্ব। যদি কেউ এই গোপনীয়তা লঙ্ঘন করে বা জনসমক্ষে ব্যালট প্রদর্শন করে, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।’

নির্বাচন কমিশন আশা করছে, ডিজিটাল সিস্টেম ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে এবার রেকর্ড সংখ্যক প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করবেন। পোস্টাল ব্যালটগুলো ভোটাররা পূরণ করে আবার ডাকযোগে বা নির্দিষ্ট প্রক্রিয়ায় ফেরত পাঠাবেন, যা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে যোগ করা হবে।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250