মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

প্রকৌশল গুচ্ছের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩রা মার্চ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৪শে জানুয়ারি) সকাল ৯টা থেকে আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলবে আগামী ৭ই ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফি দেওয়ার শেষ সময় ৮ই ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন শেষে ১৮ই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১৯ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা।

এরপর ৩রা মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি পরীক্ষা এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫মিনিট পর্যন্ত।

গত ১৬ই জানুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি। এতে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মোট আসন তিন হাজার ২৩১টি। এর মধ্যে সংরক্ষিত আসন থাকবে ৩১টি।

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট admissionckruet.ac.bd-এ দেওয়া নির্দেশনা মেনে অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি পরিশোধ করে সাবমিট করতে হবে। ভর্তি পরীক্ষার অংশ নিতে আবেদন ফি ১ হাজার ৪৫০ টাকা।

এইচআ/ আই. কে. জে/ 

 





প্রকৌশল গুচ্ছ ভর্তি আবেদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250