শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। স্থানীয় সময় শনিবার (৮ই মার্চ) মুক্তি পান তিনি। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৭ই মার্চ) সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আদেশ দেন দেশটির আদালত। তবে মুক্তি পেলেও তার বিরুদ্ধে অভিশংসন ও ফৌজদারি বিচার চলমান।

সুক ইওলের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের সিদ্ধান্ত প্রমাণ করে যে, প্রেসিডেন্টের আটকের বিষয়টি আইনগত ও প্রক্রিয়াগত—দুই দিক থেকেই ত্রুটিপূর্ণ ছিল। তারা এই আদেশকে ‘আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

ইউন সুক ইওলও আদালতের আদেশকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বেআইনি প্রক্রিয়ার বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন আদালত।’

গত মাসে অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ দাবি করে বাতিলের জন্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেন সুক ইওলের আইনজীবীরা। এরই ভিত্তিতে শুক্রবার বাতিল করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। পাশাপাশি সুক ইওলের বিরুদ্ধে তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে আদেশে।

তবে আদালতের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। তারা বলেছে, আদালতের এই সিদ্ধান্ত দেশ ও জাতিকে চরম সংকটে ফেলছে। শিগগিরই ইউনকে অপসারণের জন্য সাংবিধানিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

এইচ.এস/

ইউন সুক ইওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250