শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক: সি চিন পিং

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ছবি: সিনহুয়া

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তার দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার যে সম্পর্ক আগে ছিল, তা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) বেইজিংয়ের গ্রেট হলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠককালে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। এ দুই দেশই চলমান বৈশ্বিক ও বাণিজ্যিক অস্থিরতার মধ্যে সংলাপ ও স্থিতিশীলতার পথ খুঁজছে। খবর আল-জাজিরার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ছয় দিনের সফরে চীন গিয়েছেন। তার সফরের লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় চীন সফর। চীন অস্ট্রেলিয়ার শীর্ষ বাণিজ্যিক অংশীদার।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, আমাদের এই সামগ্রিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলা উচিত।’ তিনি স্বীকার করেন, চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক ‘সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে’।

গত এক দশকে বেইজিং ও ক্যানবেরার মধ্যে সম্পর্ক অনেকটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। নিরাপত্তা ইস্যু ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিযোগিতামূলক স্বার্থের কারণে বারবার দ্বন্দ্ব দেখা দিয়েছে। তবে ২০২৩ সালের ডিসেম্বরে সম্পর্ক উন্নত হয়। তখন চীন অস্ট্রেলিয়ান রক লবস্টার আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এটি ছিল ২০১৭ সাল থেকে চলা এক বিপজ্জনক বাণিজ্যযুদ্ধের শেষ বাঁধা।

সি চিন পিং অ্যান্থনি আলবানিজ চীন-অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250