মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশে ফিরেই অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে ফিরে শুক্রবার (১৯ই জানুযারি) রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে কোচের সাথে তাকে পরামর্শ করতে দেখা গেছে। এরপর নিজে বোলিং অনুশীলন করেছেন, দেখেছেন সতীর্থদের ব্যাটিংও। এর আগে ডাক্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাতে দেশে ফিরেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে রংপুর রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

চোখের চিকিৎসায় গত ১৪ই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন সাকিব আল হাসান। শনিবার (২০ই জানুয়ারি) তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। 

আরো পড়ুন: বিপিএলের পর্দা উঠছে আজ

বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর প্রায় দুই মাস তিনি মাঠের বাইরে ছিলেন। নতুন করে আবার খেলায় ফিরতে তিনি কতটা ব্যাকুল, সেটি তার সাম্প্রতিক অনুশীলনেই টের পাওয়া গেছে। তবুও বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যা তার সেই আগ্রহে ব্যাঘাত ঘটিয়েছে। শঙ্কা ছিল বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনো বাড়ে, আবার কখনো কমে। বিপিএল শুরুর আগে আবারো সেই সমস্যায় বাড়ায় গত রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পরে নেমেছিলেন সাকিব। 

এইচআ/ আই.কে.জে

 

সাকিব আল হাসান বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250