সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

‘৯০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

শনিবার (১৭ই আগস্ট) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, যখন কোনোকিছু চাপিয়ে না দিয়ে আপনার মতামতকে প্রাধান্য দেয়া হবে তখনই পরিবর্তন সম্ভব। গত চার বছর আমরা বলেছি, আমাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, ন্যাশলান হেলথ অথরিটি, ও ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে। স্ট্র্যাটেজিক কেনাকাটা করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। সেগুলো হয়নি।

তিনি বলেন, এখন আমরা মনে করি স্বাস্থ্যখাতে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। আমরা একটা কথা বলতে চাই যে জায়গায় আছেন সঠিকভাবে কাজ করুন।

এর আগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো দরকার। সব ধরনের অনিয়ম ও অনৈতিকতা বন্ধ করতে পারলে ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্যখাত উপহার দেওয়া যাবে বলে আমাদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এটির কাউন্ট-ডাউন আজ থেকেই শুরু হচ্ছে। তার কথার সঙ্গে ঐক্যমত জানান অতিরিক্ত মহাপরিচালক।

ওআ/কেবি


স্বাস্থ্যখাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250