বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (০৯ই ডিসেম্বর) ‘বেগম রোকেয়া দিবস’ ও ‘বেগম রোকেয়া পদক প্রদান’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি আশা করি বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।’

ড. ইউনূস বলেন, নারী জাগরণের পথিকৃত, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক মহীয়সী নারী বেগম রোকেয়ার অবদান অবিস্মরণীয়। প্রতি বছরের মতো এ বছরও ‘বেগম রোকেয়া দিবস-২০২৪’ পালিত হচ্ছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।

প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন সমাজের চার দেয়ালে আবদ্ধ থেকে তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা তার স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাই।

আরও পড়ুন: নাগরিক সেবা প্রদানে হয়রানি দূর করতে হবে: আসিফ মাহমুদ

এরই ধারাবাহিকতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মজীবী হোস্টেলের মাধ্যমে কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন ব্যবস্থা করা হচ্ছে। কিশোরীদের বাল্যবিবাহ রোধে সচেতনতা অব্যাহত রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, নারী পাচার রোধ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (১০৯), ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারসহ নানাবিধ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বেগম রোকেয়ার কর্ম ও আদর্শের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নারীদের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করায় বেগম রোকেয়া পদক প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।

প্রধান উপদেষ্টা ‘বেগম রোকেয়া দিবস-২০২৪’ ও ‘বেগম রোকেয়া পদক প্রদান-২০২৪’ অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসি/ আই.কে.জে

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250