মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বন্ধু সালমানকে নিয়ে আবেগপ্রবণ সুনীল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভালো মানুষ হলেও কেউ তাকে বোঝে না! হাজার হাজার মানুষের উপকার করেও তার বলিউডে ‘বদনাম’। মানুষ হিসেবে তিনি কেমন, সেটা কেউ বোঝে না। অভিনেতা সালমান খান সম্পর্কে এমনই বক্তব্য অভিনেতা সুনীল শেঠির। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, পৃথিবীতে সালমান এমন একজন মানুষ, যাকে বেশিরভাগ মানুষ ভুল বোঝেন।

সুনীল বলেন, ‘আসলে সালমান কেমন, সেটা কেউ বোঝে না। আমার সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো। নিয়মিত ওর সঙ্গে দেখা হয় না ঠিকই। কিন্তু আমাদের দুজনের মধ্যে অনেকটা ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।’ মানুষ হিসেবে সালমান যা যা কাজ করেন, তা অনেকের কাছে অজানা বলে অভিমত সুনীলের। খবর আনন্দবাজার পত্রিকার।

চলতি বছরে মুক্তি পায় সালমান খানের ছবি ‘সিকান্দর’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে প্রবল প্রত্যাশা ছিল। বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। কিন্তু ‘সিকান্দর’কে অসফল ভাবতে নারাজ সুনীল। তার মতে, যে ছবি ২০০ কোটি টাকার ব্যবসা করেছে, তাকে অসফল বলা যায় না। সালমান খানের ছবির বক্স অফিস সংগ্রহ ২০০ কোটি টাকা, এটা মানুষ মেনে নিতে পারে না। কারণ, ‘ভাইজানের’ থেকে তাদের প্রত্যাশা আরও বেশি। কিন্তু অন্য অভিনেতাদের ছবির বক্স অফিস সংগ্রহ এ পরিমাণ হলে, তাকে সুপারহিট বলা হয়।

বহুদিন ধরে সালমান ও সুনীলের বন্ধুত্ব। সালমান খুব মন দিয়ে কাজ করেন। যেটুকু করেন, তা মন থেকেই করেন। সেটারই প্রতিফলন হয় ছবির পর্দায়, এমনই মত সুনীলের। ‘সিকান্দর’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছরের সব ছবির বক্স অফিস সংগ্রহ দেখে নেবেন। অন্য সব ছবির থেকে সিকান্দর-এর বক্স অফিস সংগ্রহ অনেকটাই বেশি।’

এইচ.এস/

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250