বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: সোনারগাঁ বিএনপির সহসভাপতিকে শোকজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১লা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও অসংলগ্ন মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১ জুন) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে দেওয়া রফিকুল ইসলাম বিডিআরের বক্তব্য দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী বলে মনে করছে জেলা বিএনপি। এ কারণে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। তার আচরণ দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহাজোট সরকারের সময় রফিকুল ইসলাম বিডিআর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি পদ ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রফিকুল ইসলাম বিডিআর। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250