মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

ফরিদপুরে কার্টনে ভরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে ভরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পুরুষ ও তার আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের ধারণা, তাকে অজ্ঞাত স্থান থেকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে ১৫০ মিটার দূরে কাঁচা রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে স্থানীয় বাসিন্দারা পাশাপাশি পৃথক তিনটি স্থানে তিনটি কার্টুনের প্যাকেট দেখতে পায়। পরে থানা-পুলিশ খবর পেয়ে কার্টন তিনটি উদ্ধার করে এবং প্যাকেটগুলোর ভেতরে বস্তাবন্দী খণ্ডিত মরদেহ দেখতে পায়।

স্থানীয়দের ভাষ্যমতে, মরদেহটির শরীর ছয়টি অংশে খণ্ডিত রয়েছে। যার মধ্যে মাথা থেকে বুক পর্যন্ত একটি অংশ, বুক থেকে কোমর পর্যন্ত আরেকটি অংশ এবং দুই পায়ের চারটি খণ্ডিত অংশ রয়েছে। এ ছাড়া তার দুই হাতের আঙুল কাটা রয়েছে এবং মাথার অংশের চামড়া তুলে ফেলা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান, পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, মরদেহটি তিনটি কার্টনে প্যাকেট করা অবস্থায় এবং অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে হত্যা করে গাড়িতে করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এ ছাড়া এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250