রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

এ অনুষ্ঠানে দেশের সব জেলার গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’

তিনি বলেন, ‘আমি এখানে এসে দাঁড়িয়েছি, আপনাদের কাছে আমি একটা সাহায্য চাই। সবার কাছে একটি সাহায্য দরকার আমার।’

‘বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া সারাদেশে প্রাথমিক স্কুল, হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল, মাদ্রাসাসহ আড়াই কোটি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এইবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে।’

‘আগামী তিন মাস আমরা এই ডেঙ্গু সমস্যা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারবো,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, নিজেকে সুস্থ রাখি, আমরা নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। কাজটা কিন্তু খুব কঠিন না।’

‘একটা ঘণ্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দেই, যে যে বাসাটায় থাকি, যে জায়গাটায় কাজ করি, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি সেই জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হবো।’

পাশাপাশি মানুষকে সচেতন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী দিনের মূল লক্ষ্য একটি—পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ।’

এই অনুষ্ঠান থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক সমন্বিত উদ্যোগে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়।

স্বাগত বক্তব্যে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু কোনো একক সংস্থার সমস্যা নয়, এটি একটি যৌথ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। কেবল ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রয়োজন উৎসেই এডিসের প্রজননস্থল ধ্বংস করা এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ।’

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250