বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০ *** আনন্দবাজার পত্রিকার দপ্তরে হিন্দুত্ববাদীদের হামলার কারণ কী, গেরুয়া ‘গুন্ডামি’ শিরোনাম ঘিরে কেন উত্তেজনা *** পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার দপ্তরে হামলা হিন্দুত্ববাদীদের *** জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ৬০৫ জন *** যন্তর মন্তর থেকে জামা মসজিদ, কী চায় ভারতের জেন-জি *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ, ইরান, মিসর যোগ দিলে কী হবে *** যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্যে ভিন্নতা *** মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ক্যাশ অ্যাকাউন্টস অফিসার তানভীর হোসেন জানান, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে।

তানভীর হোসেন আরও বলেন, জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রী ভাইরাল ফ্লুতে আক্রান্ত। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি সোমবার ও মঙ্গলবার অফিস করতে পারেননি।

ইকবাল হাসান মাহমুদ টুকু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250