রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

জর্ডানে জনশক্তি নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জর্ডানের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি পুরুষ কর্মী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।

এদিকে গত শনিবার (৪ঠা মে) সৌদি আরবের রিয়াদে ‘৭ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনে’র সাইডলাইনে জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল-বাক্করের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৈঠককালে উপদেষ্টা আসিফ নজরুল দক্ষ কর্মীদের জর্ডানে পাঠানোর পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী পুরুষ কর্মী  নিয়োগ করার এবং এ বিষয়ে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন। 

এ ছাড়া বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে তথ্য বিনিময় জোরদার এবং সহযোগিতা কর্মসূচির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে পৃথক বৈঠকে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসি দেশগুলোর মধ্যে শ্রম সহযোগিতা বাড়ানো এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরএইচ/


জর্ডান-বাংলাদেশ দক্ষ জনশক্তি ড. আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250